সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আনসার বাহিনীর মহাপরিচালক পদে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ নিয়োগ

একই প্রজ্ঞাপনে সেনাবাহিনীর আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বদলি ও পদায়ন; আদেশ কার্যকর অবিলম্বে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তাঁকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল হোসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে (বাংলাদেশ সেনাবাহিনী) ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন