সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, আতঙ্কে বন্ধ দোকানপাট; শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন

গোপালগঞ্জ শহরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। ভয়ে ও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে মিছিল শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত শহরে অবস্থান করে বিক্ষোভকারীরা।

শহরের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নেতাকর্মীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলে করে নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা শহরে মিছিল বের করেন। এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষোভের কারণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

কলেজের নামের ব্যানার, চত্বরের সাইনবোর্ড পরিবর্তন

এদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের গেটে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সাইনবোর্ড খুলে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন সাইনবোর্ড স্থাপন করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন