মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস, সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৬.১ ডিগ্রি

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রা ও বৃষ্টিপাতের চিত্র

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ঢাকার আবহাওয়া

রোববার ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন