শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মার্কিন সামরিক সরঞ্জাম বিশ্লেষণ করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে তেহরান

রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তি ও অস্ত্রের নকশা উদ্ভাবনে কাজ করছেন ইরানি বিশেষজ্ঞরা

জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অস্ত্রব্যবস্থা তৈরির কাজ করছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানের হাতে এসেছে, সেগুলো ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা উন্নয়নের চেষ্টা করছে তেহরান।

মার্কিন প্রযুক্তি বিশ্লেষণে গুরুত্ব

রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বালালি জানান, মার্কিন সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের গবেষণার উদ্দেশ্য শুধু সেগুলোর অনুরূপ অস্ত্র তৈরি করা নয়। বরং এসব সরঞ্জামের গঠন, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহৃত উদ্ভাবনী কৌশল সম্পর্কে ধারণা নিয়ে তা নিজেদের সামরিক উন্নয়নে কাজে লাগানোই মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এসব অস্ত্র ও সরঞ্জাম নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে নতুন ধারণা ও অস্ত্রের নকশা তৈরির চেষ্টা করছেন ইরানি বিশেষজ্ঞরা। ইরানের নিজস্ব প্রতিরক্ষা চাহিদা ও সামরিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

নিজস্ব অস্ত্রব্যবস্থা উদ্ভাবনের চেষ্টা

আলী বালালির ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক সরঞ্জাম বিশ্লেষণ করে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ইরানের নিজস্ব অস্ত্রব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখছে।

এর মাধ্যমে প্রচলিত অস্ত্রের সরাসরি অনুকরণ না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন সামরিক প্রযুক্তি ও নকশা উদ্ভাবনের দিকে মনোযোগ দিচ্ছে তেহরান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন