শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান গণপূর্তমন্ত্রীর

জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের ওপর গুরুত্বারোপ

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সচেতন, দায়িত্বশীল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

তিনি বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি।

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অডিটোরিয়ামে ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদ ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাত্ত্বিক ও দার্শনিক দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি মাদকাসক্তির ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন