বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

এডিপিভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ধর্ম মন্ত্রণালয়ের

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পসমূহের আগস্ট ২০২৬ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি।

সভায় মন্ত্রণালয়ের আওতাধীন এডিপিভুক্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি, কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

এ সময় প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন