বুধবার, ৬ মে ২০২৬

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহযোগিতা–সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় আইজিপি সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশ-এর সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন