কাল থেকে শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তিযুদ্ধ
- প্রান্তকাল ডেস্ক
- মে ৫, ২০২৫
উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে।
এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।
তিনটি শিফটে ৫ তারিখ ‘এ’ ইউনিট ও ৬ তারিখ ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ তারিখ ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৬ তারিখ আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য রাত ৩টায় এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য সন্ধ্যা ৬.৩০টায় দিনাজপুর রেল স্টেশন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনার জন্য (হাবিপ্রবি) বাস এর ব্যবস্থা রয়েছে।
চলমান তাপপ্রবাহসহ যেকোন জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারগণের সমন্বয়ে মেডিকেল টিম থাকবে।
আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি’র সমন্বয়ে টিম কাজ করবে।
প্রতিটি একাডেমিক ভবনের সামনে সিটপ্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি’র আওতায় থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

