চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলে জামায়াতের উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
‘প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ স্বাধীন সাংবাদিকতায় ভীতি তৈরি করতে পারে’ • মতপার্থক্য থাকলে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের তাগিদ • গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান
চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ না জানিয়ে অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
জুবায়েরের মতে, অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে কর্তৃপক্ষের আপত্তি বা মতপার্থক্য থাকলে প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জুবায়ের।
তিনি বলেন, চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত।
এই বিভাগের আরও খবর
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন…
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা-লন্ডন সম্পর্ক নিয়ে আলোচনা
রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সাক্ষাৎ…
‘দেশজুড়ে চলছে চাঁদাবাজি-দখলবাজির প্রতিযোগিতা, এর কবর রচনা করবে বিরোধী দল’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরানো ও মেধাবীদের বিকাশে সরকারের…
ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা
রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও জলবায়ু ইস্যুও স্থান…
ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি…
সর্বশেষ খবর
1.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ…
সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা…
বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক…
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত…
আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা •…
তিন মাসে ‘কোটিপতি’ হিসাব বেড়েছে ৫,০৭৭টি, জমা আরও সাড়ে ১৬ হাজার কোটি, বাংলাদেশ ব্যাংক
জুন শেষে কোটি টাকার বেশি আমানতের হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি • এসব হিসাবে জমা ৮ লাখ ৭৫ হাজার…
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১…

