ব্যাংক খাতের ‘রোগ’ সারাতে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ঘণ্টা আগে
খেলাপি ঋণ-সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি বড় চ্যালেঞ্জ
• বিশ্বব্যাংকের আইডিএ ঋণ ১,২৬১ কোটি ৫৪ লাখ টাকা
• আইসিটি সরঞ্জাম ও সফটওয়্যারেই ব্যয় ১,০৬৭ কোটি টাকা
• আমানতকারীর সুরক্ষা ও ব্যাংক রেজল্যুশনে বিশেষ গুরুত্ব
• রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্য
• ১৬ সেপ্টেম্বর একনেকে উঠছে প্রকল্প
উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের দুর্বলতা আর পুরোনো প্রযুক্তি—দেশের ব্যাংক খাতের দীর্ঘদিনের এসব সংকট মোকাবিলায় এবার ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার বড় কারিগরি সহায়তা প্রকল্প নেওয়া হচ্ছে। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি আমানতকারীদের সুরক্ষা, ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্কারে জোর দেওয়া হবে।
‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’ নামের প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায়। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একনেক সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপনের কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করবে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১।
প্রায় পুরো অর্থায়ন বিশ্বব্যাংকের
প্রকল্পের মোট ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের মধ্যে ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা আসবে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে দেবে বাকি ১৪ কোটি ৭৬ লাখ টাকা।
অর্থাৎ প্রকল্পটির প্রায় পুরো অর্থায়নই আসছে বিশ্বব্যাংকের আইডিএ থেকে।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আর্থিক খাতের ‘সেফটি নেট’ শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের সক্ষমতা বাড়ানো এবং চলমান ব্যাংক সংস্কার কার্যক্রমকে সহায়তা দেওয়াই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য।
এর আওতায় বাংলাদেশ ব্যাংকের আইসিটি অবকাঠামো ও তদারকি সক্ষমতার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি অবকাঠামোসংক্রান্ত ক্রয়ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রয়োজনীয় পরামর্শক সেবা নেওয়া হবে।
প্রযুক্তিতেই হাজার কোটি টাকার বেশি
প্রকল্প ব্যয়ের সবচেয়ে বড় অংশ যাচ্ছে প্রযুক্তি আধুনিকায়নে। শুধু আইসিটি সরঞ্জাম ও কম্পিউটার সফটওয়্যার কেনাতেই ব্যয় হবে ১ হাজার ৬৭ কোটি ৮ লাখ টাকা।
এর মধ্যে আইসিটি সরঞ্জাম কেনায় রাখা হয়েছে ৭১১ কোটি ৭২ লাখ টাকা এবং কম্পিউটার সফটওয়্যারে ৩৫৫ কোটি ৩৬ লাখ টাকা। ডেটাবেজের জন্য আরও ৭ কোটি ৬৪ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া অন্যান্য আইসিটি ও অফিস সরঞ্জামেও অর্থ ব্যয় হবে।
আমানতকারীর সুরক্ষায় জোর
প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা। এর আওতায় আমানত বিমা ট্রাস্ট ফান্ডের (ডিআইটিএফ) আর্থিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আমানত বিমার অর্থ পরিশোধে সময় কমানো এবং কোনো ব্যাংক সংকটে পড়লে তার রেজল্যুশন ও পুনর্গঠন আরও কার্যকরভাবে সম্পন্ন করার সক্ষমতাও বাড়ানো হবে।
একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর বিষয়টি প্রকল্পে গুরুত্ব পাচ্ছে।
খেলাপি ঋণ ও দুর্বল সুশাসন বড় বাধা
প্রকল্প নথিতে দেশের আর্থিক খাতের বেশ কয়েকটি কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন, বৈশ্বিক প্রতিযোগিতা এবং দেশের অভ্যন্তরে আর্থিক সেবার চাহিদা বৃদ্ধির কারণে খাতটিতে দ্রুত পরিবর্তন ঘটছে।
কিন্তু উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের দুর্বলতা, পুরোনো আইসিটি ব্যবস্থা এবং সীমিত প্রযুক্তিগত সক্ষমতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
আর্থিক খাত তদারকিতে ব্যবহৃত প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা এবং সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ঘাটতিও ঝুঁকি বাড়াচ্ছে। প্রকল্প নথি অনুযায়ী, এ দুর্বলতা সাইবার হামলা ও আন্তসীমান্ত আর্থিক ঝুঁকিসহ নতুন ধরনের হুমকি মোকাবিলায় সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।
এর প্রভাব শেষ পর্যন্ত আমানতকারীদের আস্থা এবং দেশের সামগ্রিক আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।
তিন খাতে মূল কার্যক্রম
প্রকল্পটিকে প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়েছে—তদারকি সক্ষমতা ও ব্যবস্থার উন্নয়ন; আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠনে সহায়তা; এবং প্রকল্প বাস্তবায়ন সহায়তা।
বিশেষ করে দ্বিতীয় অংশে আর্থিক নিরাপত্তাব্যবস্থা, সংকটে পড়া ব্যাংকের রেজল্যুশন ও পুনর্গঠন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আগের প্রকল্পের ধারাবাহিকতায় এফএসএসপি-২
বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক এর আগে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় পর্যায়ের প্রকল্প নেওয়া হচ্ছে।
প্রস্তাবটি ২০২৫ সালের অক্টোবরে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়। একই বছরের ২৩ নভেম্বর বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। পরবর্তী সংশোধিত টিএপিপি ২০২৬ সালের মে মাসে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়।
পরিকল্পনা কমিশন ইতোমধ্যে প্রকল্পটি একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করেছে। কমিশনের মূল্যায়ন অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সক্ষমতা বাড়ার পাশাপাশি ব্যাংক সংস্কার, রেজল্যুশন ও পুনর্গঠন কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এখন একনেকের অনুমোদন মিললে পাঁচ বছরের এই প্রকল্পের সামনে বড় পরীক্ষা হবে—হাজার কোটি টাকার বেশি প্রযুক্তি বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ পর্যন্ত ব্যাংক খাতের সুশাসন, তদারকি এবং আমানতকারীর আস্থায় কতটা দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।
এই বিভাগের আরও খবর
এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ
৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব…
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা…
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক…
সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল
এক বছরেই বেড়েছে প্রায় ১.৩২ লাখ কোটি •…
আরও পড়ুন
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন যশোরের সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও…
সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং…
অসুস্থ যুবদল নেতা রমিজ হাওলাদারকে দেখতে বাড়িতে সাবেক এমপি সহিদুল আলম
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক…

