ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও জলবায়ু ইস্যুও স্থান পায় আলোচনায়
সফররত ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া, জুলাই সনদ, সংসদীয় গণতন্ত্র এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ (Guillaume Chevrollier), পিয়ের-আলাঁ রোয়েরোঁ (Pierre-Alain Roiron) ও অলিভিয়ের হেনো (Olivier Henno)। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) এবং ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক (Christian Bec) বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দেশের গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। জামায়াতের প্রতিনিধিরা চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে তাদের মূল্যায়ন ফরাসি প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
দলটির প্রতিনিধিরা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অর্থবহ ও টেকসই সংস্কার প্রয়োজন। এ প্রসঙ্গে জুলাই সনদের বিভিন্ন অঙ্গীকারকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক কাঠামোয় রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
সংস্কার বাস্তবায়নের গতি নিয়েও বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। দলটির প্রতিনিধিদের ভাষ্য, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না এবং এ প্রক্রিয়া বিলম্বিত করা উচিত নয়। জুলাই আন্দোলনে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার সংস্কারে তার প্রতিফলন ঘটানো প্রয়োজন বলে মত দেন তাঁরা।
আলোচনায় জাতীয় সংসদের ভূমিকা ও কার্যকারিতা শক্তিশালী করা এবং বিরোধী দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ও উঠে আসে। রাজনৈতিক মতপার্থক্য নিরসনে সরকার ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্ব দেয় জামায়াতের প্রতিনিধিদল।
বিরোধী দলগুলোর চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়েও ফরাসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরা হয়। রাজনৈতিক দাবি আদায়ের কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হওয়া প্রয়োজন বলেও মত দেন দলটির প্রতিনিধিরা।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাবও গুরুত্ব পায়। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন জামায়াতের প্রতিনিধিরা।
ফরাসি সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এই বিভাগের আরও খবর
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা-লন্ডন সম্পর্ক নিয়ে আলোচনা
রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সাক্ষাৎ…
‘দেশজুড়ে চলছে চাঁদাবাজি-দখলবাজির প্রতিযোগিতা, এর কবর রচনা করবে বিরোধী দল’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরানো ও মেধাবীদের বিকাশে সরকারের…
ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি…
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের অভিযোগ…
স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সিদ্ধান্ত…
আরও পড়ুন
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন যশোরের সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও…
সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং…
অসুস্থ যুবদল নেতা রমিজ হাওলাদারকে দেখতে বাড়িতে সাবেক এমপি সহিদুল আলম
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক…

