জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ
- নিজস্ব প্রতিবেদক
- ৫৮ মিনিট আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়ে জানান, দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বাড়তে থাকা চাহিদা পূরণে এ ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে শেভরনের আগ্রহকে স্বাগত জানান।
দেশীয় গ্যাসের সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয়তার মধ্যে শেভরনের নতুন বিনিয়োগের আগ্রহকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, নতুন কূপের সংখ্যা কিংবা অনুসন্ধানের নির্দিষ্ট এলাকা সম্পর্কে বৈঠকের পর প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে…
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া,…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার…
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’
নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ…
ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল…
বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট
পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই…
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে
পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল…
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি,…
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি থেকে বেরিয়ে স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতে সক্রিয় থাকার নির্দেশনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…

