রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন উপজেলা কমিটি গঠন

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সভায় মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম, উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা শাখার নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব হযরত মাওলানা মুজিবুর রহমান (পীর সাহেব কালীশুরী, খলিফা—চরমোনাই)কে প্রধান উপদেষ্টা করা হয়েছে। মুফতি আব্দুল মালেক আনোয়ারীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা এনামুল হক কবির ও মো. মিজানুর রহমান খন্দকারকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মাওলানা মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ খবির উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মো. মহিউদ্দিন শিকদারকে সরকারি সাধারণ সম্পাদক এবং মাওলানা অলি আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন