জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, ‘আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।’
সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি…
এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির
সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন…
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের ও…
গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…
নেত্রকোণায় আইনশৃঙ্খলা সভা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিতে গুরুত্ব
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার তাগিদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব…
এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ
৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব নারীদের • আমানত ৫১ হাজার ৯০৭ কোটি টাকা • ঋণ ছাড়িয়েছে ৪০…
মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ রবিউল ইসলাম মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক…
আহত সাংবাদিক জেমস রানাকে দেখতে নিটোরে এমপি গাজী এনামুল হক,চিকিৎসা ব্যয়ে পাশে থাকার আশ্বাস
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ…
বেতাগীতে বিদ্যালয় আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী,তদন্ত কমিটি গঠন ও ছুটি ঘোষণা
বরগুনার বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী নিগার…

