গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৪৬ মিনিট আগে
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও সুশীল সমাজের মত নেওয়া হচ্ছে; সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস
নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার সচেতন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান নাগরিককে মতপ্রকাশ ও সমালোচনার অধিকার দিলেও গঠনমূলক সমালোচনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে কারও চরিত্রহননকে এক করে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়।’
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাইবার আইনে অপব্যবহার ঠেকানোর আশ্বাস
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকের বাক্স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা—দুই ক্ষেত্রেই সরকার অত্যন্ত সচেতন।
তিনি জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পরিমার্জনের জন্য গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।
আইনটির লক্ষ্য সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা এবং বিশেষ করে নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সুরক্ষাও নিশ্চিত করা হবে। আইনটির যাতে কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা আরও সুসংহত করতে আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ সরকার সাদরে গ্রহণ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তরুণ রাজনীতিকদের সাইবার বুলিং নিয়ে উদ্বেগ আইআরআইয়ের
আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চাবিষয়ক কর্মসূচি সম্পর্কে অবহিত করে।
আইআরআইয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের একটি অংশ বর্তমানে সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি এবং মানহানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বিরোধী—উভয় রাজনৈতিক পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিনিধিদল।
আইআরআই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংস্থাটির টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট…
ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের…
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক…
কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি প্রিজন্সের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে আলোচনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে শক্তিশালী,…
গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং
রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। অভিযানে ব্যাটারিচালিত…
জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার জন
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার; নার্স-টেকনোলজিস্টের ৫ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক, ঢাকা:…
ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক
গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার…
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…

