ব্রিকস: পশ্চিম এশিয়ার সংঘাত, দ্বন্দ্বের মাঝেই সমঝোতা
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একই টেবিলে বসেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধিরা।
তবে চলমান পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রসারিত এই জোটের ভেতরের গভীর ফাটল ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে, যা এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করে আরব আমিরাত।
দুই দেশের এই বিরোধের কারণে মে মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও কোনো যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।
তবে রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে, শনিবার নয়া দিল্লি শীর্ষ সম্মেলনের আয়োজক ও মধ্যস্থতাকারীরা একটি যৌথ ঘোষণার খসড়ায় ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। প্রস্তাবিত ঘোষণায় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে যেকোনো দেশের একতরফা যুদ্ধের নিন্দা জানানো হয়েছে। শনিবার ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে খসড়াটি অনুমোদন করেছেন।
সম্প্রসারণ ও নতুন নীতিগত বিভক্তি
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোটে ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও আরব আমিরাত এবং ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেয়।
ফলে জোটের বাণিজ্যিক পরিধি বাড়লেও সদস্য দেশগুলোর ভিন্নমুখী পররাষ্ট্রনীতির কারণে একমুখী সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
ইরান যেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি, সেখানে আমিরাতের পশ্চিমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে।
ব্রিকসে ইরানের প্রত্যাশা
শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈশ্বিক অর্থনৈতিক চাপ থেকে আন্তর্জাতিক বাণিজ্যকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।
কোনো দেশ যেন অন্য দেশের ‘বৈধ বাণিজ্যে’ বাধা সৃষ্টি করতে না পারে, তেমন পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি।
একই সঙ্গে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সদস্য দেশগুলোকে ফাস্ট-পেমেন্ট সিস্টেম যুক্ত করে ‘ব্রিকস পে’ চালু করা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডিজিটাল মুদ্রার সংযোগ এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।
সহযোগিতার ভিন্ন চিত্র
নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে সংঘাত সত্ত্বেও অন্য খাতে ইরান ও আরব আমিরাতের সহযোগিতার নজির দেখা গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবারের ফোরামে ব্রিকস অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক শক্তিশালী করা ও নতুন বাজার সুবিধা বাড়ানোর যৌথ উদ্যোগে সমর্থন জানান ইরান ও আমিরাতের প্রতিনিধিরা।
ভারতের কূটনৈতিক ভারসাম্য
সম্মেলনের আয়োজক ভারত এই সংকটে জটিল কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে।
ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং আরব দেশগুলোতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মীর উপস্থিতির কারণে ভারতকে সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি সংলগ্ন অঞ্চলে নৌযানে হামলায় ইতোমধ্যে অন্তত ১০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
শুক্রবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্ত নৌচলাচল এবং নাবিকদের সুরক্ষার ওপর গুরুত্ব দেন।
ভারত একদিকে যেমন প্রতিবেশী আরব দেশ, তাদের জ্বালানি অবকাঠামো ও নৌযানে ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছে, অন্যদিকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্বাক্ষর করেছে।
জোটে দৃষ্টিভঙ্গির পার্থক্য
রয়টার্স জানায়, রাশিয়া ও চীন যেখানে ব্রিকসকে পশ্চিমাদের বিরুদ্ধে একটি বৈশ্বিক ভারসাম্য রক্ষাকারী জোট হিসেবে দেখে, সেখানে ভারত ও ব্রাজিল জোর দিচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সংস্কারের ওপর।
তবে নীতিগত এই পার্থক্যের মাঝেও শেষ পর্যন্ত একটি যৌথ ঘোষণায় পৌঁছানো ব্রিকসের টিকে থাকার সক্ষমতাকেই প্রমাণ করেছে।
এই বিভাগের আরও খবর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক…
সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল
এক বছরেই বেড়েছে প্রায় ১.৩২ লাখ কোটি •…
আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
অ্যামচ্যামের ৩০ বছর পূর্তিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও…
মামলাজটে চট্টগ্রাম কাস্টমস, আটকে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব
মামলাজটে থমকে আছে চট্টগ্রাম কাস্টমসের বিপুল পরিমাণ আমদানি…
রেকর্ড জ্বালানি আমদানি ব্যয় অর্থনীতিতে অশনিসংকেত
এক বছরেই খরচ দ্বিগুণের বেশি জ্বালানি আমদানিতে রেকর্ড…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান
সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম…
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ব্রিকস, স্বাগত জানাল ফিলিস্তিন
ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান • জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে সমর্থন • গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ গাজা ও…

