বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আহত রানা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে রানার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে আঘাত লাগে। পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত রানা জানান, শনিবার বেলা ৩টার দিকে উত্তর বাড্ডার ৩৩৭ নম্বর বাসায় তার ভাই জয়ের বাসায় দাওয়াত খেতে যান। খাওয়া শেষে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বাসার দরজায় কেউ নক করলে ভেতর থেকে জিজ্ঞেস করা হয়। তবে বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার ভাই জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার দিকে এগিয়ে যান।
রানার দাবি, এ সময় হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে স্থানীয় তামিম ও তার আরও দুই সহযোগী প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ডান পায়ের হাঁটুর ওপর গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আহত রানা আরও বলেন, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানের কাছে তামিম নিয়মিত চাঁদা দাবি করত। তিনি তার ভাইকে তামিমকে আর চাঁদা না দেওয়ার জন্য বলেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদা না পাওয়ার কারণে তামিম তাকে গুলি করে থাকতে পারে বলে তার ধারণা। তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে বলে দাবি করেন রানা।
রানা জানান, তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। বর্তমানে তিনি ভাটারার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় থাকেন এবং পেশায় গাড়িচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বাড্ডা এলাকার একটি বাসা থেকে রানা নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর স্বজনরা তাকে বাসায় নিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।
এই বিভাগের আরও খবর
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে…
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিব-রাইয়ান
প্রথম কাউন্সিল সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ…
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো অভিযানের নির্দেশ
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নির্মূলে…
পুলিশের মতবিনিময় সভায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং, ছিনতাই নিয়ে যা বললেন এলাকাবাসী
মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাতের মধ্যে ঢাকা…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান
সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম…

