কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন
- নিজস্ব প্রতিবেদক
- ৫৪ মিনিট আগে
যুবসমাজের ‘নৈতিক অবক্ষয় রোধ’ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতের কারণ দেখিয়ে কেবল প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন ‘জনস্বার্থে’ এ রিট আবেদন করেন।
এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্ট দেখা যাচ্ছে, যার অবাধ সম্প্রচার সমাজে ‘মারাত্মক নেতিবাচক প্রভাব’ ফেলছে। মূলধারার এসব মাধ্যমে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার এবং ধর্ষণের মতো বিষয়গুলোকে ‘স্বাভাবিক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাতে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে রিট মামলায় করা হয়, এ ধরনের কনটেন্ট যুবসমাজের মনস্তাত্ত্বিক বিকাশ বাধাগ্রস্ত করে এবং সমাজে নারীদের প্রতি সহিংসতা ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখে।
মামলায় বলা হয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও তা শালীনতা বা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে। জননৈতিকতা ধ্বংসকারী কনটেন্ট অবাধে সম্প্রচার করা এই অনুচ্ছেদের সুরক্ষা পেতে পারে না।
এছাড়া ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি কনটেন্ট নিষিদ্ধ করার বাধ্যবাধকতা রয়েছে বলে রিটকারী তুলে ধরেছেন।
আবেদনে কেবল প্রেমনির্ভর কনটেন্ট নিষিদ্ধ করার পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ, প্রতিরক্ষা বিষয়ক নাটক ও চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারে সংশ্লিষ্টদের প্রতি বাধ্যতামূলক নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।
এর আগে গত ২৭ অগাস্ট এ বিষয়ে বিবাদীদের আইনি নোটিস পাঠানো হয়েছিল। নোটিসের পর নির্ধারিত সময়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে এ রিট মামলা দায়ের করা হয়েছে বলে আবেদনে বলা হয়েছে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর প্রাণদণ্ড
দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে…
সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং…
গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং
রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। অভিযানে ব্যাটারিচালিত…
ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক
গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার…
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…

