ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত হবে ১৭ সেপ্টেম্বর
- নিজস্ব প্রতিবেদক
- ৫৮ মিনিট আগে
ল্যাব ডেমোনস্ট্রেশন, বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী ও আন্তঃকলেজ কুইজসহ দিনব্যাপী আয়োজন
অণুজীবের বৈচিত্র্য ও মানবকল্যাণে এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জীবনবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবন সম্পর্কে তরুণদের আগ্রহী করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উদযাপিত হবে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে আমন্ত্রিত বক্তৃতা, ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী, আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম। স্বাগত বক্তব্য দেবেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান।
তরুণদের সামনে জীবনবিজ্ঞানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা
দিনব্যাপী আয়োজনে তিনটি আমন্ত্রিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রথম বক্তৃতা দেবেন আইসিডিডিআর,বি-এর ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও হেড ড. মোহাম্মদ জিয়াউর রহমান। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে তাঁর বক্তৃতায় জীববিজ্ঞানে উচ্চশিক্ষা ও কর্মজীবন গড়ে তোলার সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে।
দ্বিতীয় আমন্ত্রিত বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আখতার। তৃতীয় বক্তা হিসেবে থাকবেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার সাবিক খায়ের।
আয়োজকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে অণুজীববিজ্ঞানের ব্যবহারিক ও গবেষণাভিত্তিক দিকগুলোর সঙ্গে পরিচিত করাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ল্যাব ডেমোনস্ট্রেশন ও শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প
অনুষ্ঠানের বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের অন্যতম আকর্ষণ থাকবে ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা অণুজীববিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক দিক ও গবেষণার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া অনুষ্ঠিত হবে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা। আমন্ত্রিত বক্তৃতায় উপস্থাপিত বিষয় এবং অণুজীববিজ্ঞানের মৌলিক ও প্রাসঙ্গিক ধারণার ওপর প্রতিযোগীদের জ্ঞান ও অনুধাবন যাচাই করা হবে।
সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী কর্মসূচি
১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন শরীফ থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রিত বক্তৃতা ও অতিথিদের বক্তব্য শেষে সকাল ১১টা থেকে শুরু হবে ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী।
দুপুর ২টায় আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৩টা ১৫ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হবে।
আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম অনুষ্ঠান সফল করতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
অণুজীব-উদ্ভিদ-প্রতিবেশের সম্পর্ক তুলে ধরতে বৃক্ষরোপণ
দিবসটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অণুজীব, উদ্ভিদ ও প্রতিবেশের নিবিড় আন্তঃসম্পর্ক সম্পর্কে সচেতনতা তৈরির প্রতীকী প্রয়াস হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির সভাপতি ড. লতিফুল বারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সঙ্গীতা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
ঢাবিতে আত্মরক্ষার কৌশল শিখলেন শিক্ষার্থীরা, ডাকসুর সেমিনার
ফিটনেস-ডায়েট নিয়েও প্রশিক্ষণ ও আলোচনা, ৬৬৬ শিক্ষার্থীর ডায়েট…
ষষ্ঠ-দশমের পাঠ্যবইয়ে গুরুত্ব পাচ্ছে এআই, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তা
কারিগরি শিক্ষা মূলধারায় এনে বাধ্যতামূলক করার উদ্যোগ •…
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর প্রাণদণ্ড
দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে…
সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং…
গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং
রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। অভিযানে ব্যাটারিচালিত…
ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক
গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার…
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…

