গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
- গাইবান্ধা প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা।
রোববার দুপুরে উপজেলার পন্ডিতপুর গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মকবুল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পন্ডিতপুর মৌজার জেএল নং-৮৬ এর ৫ নম্বর খতিয়ানের ৫০৫ নম্বর দাগভুক্ত প্রায় ৭ একর জমি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পন্ডিতপুর গ্রামের ১৫ থেকে ১৬টি পরিবার চাষাবাদসহ ভোগদখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের লুকাস মরমু, বীরেন মরমু ও ইস্তিফানসহ কয়েকজন ব্যক্তি জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন।
তিনি আরও বলেন, বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। কিন্তু সাপমারা ইউনিয়নে কর্মরত ভূমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) বেলাল হোসেন তাদের না জানিয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে গোপনে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মকবুল হোসেন বলেন, “বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে অভিযুক্ত তহসিলদার বেলাল হোসেনের অপসারণ দাবি করছি।”
সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস সরকার, বাদশা মিয়া, লোকমান হোসেন, শাহীন মিয়া, রাজ্জাক মণ্ডল, মোস্তফা, জাফিরুল ইসলাম, ওয়েজ কুরনী, আবদুল মতিন ও আবদুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ লুকাস মরমু ও বীরেন মরমু বলেন, “জমিগুলো আমাদের বাপ-দাদার সম্পত্তি। দীর্ঘদিন ধরে অন্যরা জোরপূর্বক দখলে রেখেছেন। জমি পুনরুদ্ধারের চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়েছে।”
এ বিষয়ে সাপমারা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) বেলাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “তদন্ত প্রতিবেদন গোপনে দাখিলের বিষয়টি সঠিক নয়। আমার জানা মতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দিয়ে অফিসে ডাকা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই বিভাগের আরও খবর
বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট
পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য…
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে
পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর…
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত…
নেত্রকোণায় আইনশৃঙ্খলা সভা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিতে গুরুত্ব
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর…
মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব…
এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির
সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন করা ৩৩২ পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক,…
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি…
এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ
৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব নারীদের • আমানত ৫১ হাজার ৯০৭ কোটি টাকা • ঋণ ছাড়িয়েছে ৪০…
আহত সাংবাদিক জেমস রানাকে দেখতে নিটোরে এমপি গাজী এনামুল হক,চিকিৎসা ব্যয়ে পাশে থাকার আশ্বাস
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ…
বেতাগীতে বিদ্যালয় আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী,তদন্ত কমিটি গঠন ও ছুটি ঘোষণা
বরগুনার বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী নিগার…
গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও সুশীল সমাজের মত নেওয়া হচ্ছে; সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস নাগরিকের…

