আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
মাদককে সমাজের জন্য বড় হুমকি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রাজধানী ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করে তিনি অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বিগত সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ওই সরকার অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছিল। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক মাসে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া আবাসিক হোটেল, গেস্টহাউসসহ বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসনের কার্যক্রম পরিচালনা করা উচিত।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া,…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার…
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি…
এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির
সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন…
সর্বশেষ খবর
1.
তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
- ৫৪ মিনিট আগে
2.
4.
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
- ৩ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি,…
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…
নেত্রকোণায় আইনশৃঙ্খলা সভা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিতে গুরুত্ব
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার তাগিদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব…
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি…
এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ
৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব নারীদের • আমানত ৫১ হাজার ৯০৭ কোটি টাকা • ঋণ ছাড়িয়েছে ৪০…
মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ রবিউল ইসলাম মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক…

