গণতন্ত্র শক্তিশালী হলেই সব সম্প্রদায়ের অধিকার-মর্যাদা নিশ্চিত হবে: রাষ্ট্রপতি
- নিজস্ব প্রতিবেদক
- ৫২ মিনিট আগে
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে গণতন্ত্রের নিয়মিত চর্চার পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি।
রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ কার্যকর ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশা করে। গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়লে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষিত রাখাও কঠিন হয়ে পড়ে।
সাক্ষাতে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। জন্মাষ্টমী ও রথযাত্রাসহ সাম্প্রতিক বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তা এবং পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য নেওয়া সম্মানী কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন পরিষদের নেতারা। একই সঙ্গে ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার এবং সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, ন্যায়সঙ্গত অধিকার ও সমতার ভিত্তিতে প্রত্যেক নাগরিকের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
বৈঠকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে এই উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে…
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া,…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার…
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’
নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ…
ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল…
বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট
পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই…
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে
পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল…
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি,…
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি থেকে বেরিয়ে স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতে সক্রিয় থাকার নির্দেশনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…

