২–৩ হাজার টাকা মূল্যে স্মার্টফোন দিবে সরকার, লক্ষ্য ৫ কোটি মানুষ
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
অক্টোবরে স্থানীয় উৎপাদন • তিন মাস ফ্রি ডাটা-ভয়েসের পরিকল্পনা • দরিদ্রদের জন্য ১,২০০ কোটি টাকার এসওএফ কাজে লাগানোর চিন্তা
কৃষক, কৃষিশ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের হাতে ২ থেকে ৩ হাজার টাকার কার্যকর মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী অক্টোবরের মাঝামাঝি দেশে সাশ্রয়ী স্মার্টফোনের পূর্ণাঙ্গ স্থানীয় উৎপাদন শুরু হতে পারে। আগামী ১৮ থেকে ২৪ মাসে প্রায় পাঁচ কোটি মানুষকে স্মার্টফোন ও ডাটা সংযোগের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় সাত কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না। প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখনো ফিচার ফোননির্ভর। ডিজিটাল সেবা ও ইন্টারনেট সুবিধার বাইরে থাকা এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশকে স্মার্টফোনে যুক্ত করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎপাদন ব্যয় ৫৫ ডলার, কার্যকর মূল্য নামবে যেভাবে
প্রস্তাবিত স্মার্টফোনটির উৎপাদন ব্যয় প্রায় ৫৫ ডলার হতে পারে। এর মধ্যে এলসিডি স্ক্রিনে ১৭ ডলার, মাদারবোর্ড-প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশে ২৩ ডলার এবং ব্যাটারি ও কেসিংয়ে আরও ১৫ থেকে ১৬ ডলার ব্যয়ের হিসাব করা হয়েছে।
উৎপাদনকারীরা প্রতিটি ফোনে সর্বোচ্চ এক হাজার টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এতে ডিভাইসের বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে গ্রাহকের জন্য ফোনটির কার্যকর মূল্য ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনাই সরকারের লক্ষ্য। এজন্য তিনটি মোবাইল অপারেটরের সঙ্গে ফোনের প্যাকেজে তিন মাসের বিনামূল্যের ডাটা ও ভয়েস সুবিধা যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। উৎপাদনকারীর ভর্তুকি ও অপারেটরের সেবা সুবিধার আর্থিক মূল্য সমন্বয়ের মাধ্যমে গ্রাহকের কার্যকর ব্যয় কমানোর পরিকল্পনা করা হচ্ছে।
দরিদ্র দুই কোটি মানুষের জন্য এসওএফ
দারিদ্র্যসীমার নিচে থাকা আরও প্রায় দুই কোটি মানুষের জন্য বিশেষ সহায়তার পরিকল্পনাও রয়েছে। তাদের স্মার্টফোন সুবিধার আওতায় আনতে সরকারের সার্ভিস অবলিগেশন ফান্ড (এসওএফ) ব্যবহারের চিন্তা করা হচ্ছে।
রেহান আসিফের তথ্য অনুযায়ী, এ তহবিলে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রয়েছে। তবে কোন জনগোষ্ঠী এ সুবিধা পাবে এবং কীভাবে উপকারভোগী নির্বাচন ও সহায়তা দেওয়া হবে, সে পদ্ধতি এখনো নির্ধারণের পর্যায়ে রয়েছে।
কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ
স্মার্টফোন কেনায় অর্থায়নের বাধা কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ইএমআই সুবিধা দেওয়ার আগের বিধিনিষেধ বাংলাদেশ ব্যাংক তুলে নিয়েছে। ফলে ব্যাংকগুলো এখন গ্রাহকদের কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিতে পারবে।
স্থানীয় উৎপাদনকারীরা কাঁচামাল আমদানি ও করসংক্রান্ত সুবিধার পাশাপাশি ঋণ সুবিধার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। এসব বিবেচনায় বাজেটে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লক্ষ্য ডিজিটাল অন্তর্ভুক্তি
রেহান আসিফ বলেন, পাঁচ কোটি মানুষকে স্মার্টফোন ও ডাটা সংযোগে যুক্ত করার মতো বড় কর্মসূচি সরকারের একার পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য মোবাইল ফোন উৎপাদনকারী, টেলিকম অপারেটর ও ব্যাংকিং খাতকে একই পরিকল্পনায় যুক্ত করা হচ্ছে।
ব্যবহারকারীদের প্রয়োজন ও ক্রয়ক্ষমতা বিবেচনায় বিভিন্ন বৈশিষ্ট্য ও দামের স্মার্টফোন তৈরির পরিকল্পনাও রয়েছে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোলে স্থানীয়ভাবে তৈরি প্রথম দিকের ফোন দ্রুত বাজারে আসবে এবং অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ স্থানীয় উৎপাদন শুরু হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এই বিভাগের আরও খবর
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট…
ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের…
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক…
কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি প্রিজন্সের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে…
‘আসুন, এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি’: তরুণদের প্রতি প্রধানমন্ত্রী
তিন মাসের ডেঙ্গুবিরোধী অভিযান শুরু • সপ্তাহে এক…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান
সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম…
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ব্রিকস, স্বাগত জানাল ফিলিস্তিন
ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান • জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে সমর্থন • গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ গাজা ও…
দীর্ঘ অপেক্ষার অবসান, ১ অক্টোবর আসছে টেসলার নতুন রোডস্টার
২০১৭ সালে প্রথম ঘোষণা • একাধিকবার পিছিয়েছে বাজারে আসার সময় • নতুন নকশায় থাকতে পারে স্পেসএক্সের প্রযুক্তি প্রায় নয় বছরের…
বড় কোম্পানিকে পুঁজিবাজারে আনার চেষ্টা চলছে: বিএসইসি চেয়ারম্যান
বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে তুলে…

