ঢাকার মেগা প্রকল্পে সমন্বয়, যানজট কমাতে ১৫ দিন পর পর সভা
- নিজস্ব প্রতিবেদক
- ৫১ মিনিট আগে
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা মহানগরীর চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় চলমান সব উন্নয়নকাজ যাতে সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষকে নিয়ে এই সমন্বয় সভা করা হয়েছে। একটি সংস্থা কোনো কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থা যেন পুনরায় খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, মানুষের ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ বাড়ে। তাই আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি শিফটিংসহ অন্যান্য নির্মাণকাজ একই সময়ে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, চলমান এমআরটি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
AI-ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন।
ইউটিলিটি শিফটিংয়ের কাজও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর ওপর ট্রাফিকের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলছে। এর মধ্যবর্তী সময়ে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা
রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলাবহির্ভূত।
তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে হঠাৎ করে কাউকে সম্পূর্ণ বেকার না করে পর্যায়ক্রমে এসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।
বিভিন্ন পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানান তিনি। ইতোমধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন
নির্বাচন কমিশনের ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় সভায় মতামত নেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই ওই সভা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
ঝটিকা মিছিল ও নাশকতা প্রসঙ্গে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে সাময়িক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত এসব ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত মির্জা ফখরুলের
সহধর্মিণী রাহাত আরা বেগমও সফরসঙ্গী • ওসমানী বিমানবন্দরে…
দ্বিপক্ষীয় মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতায় বাধা না হয়: হুমায়ুন কবির
বিমসটেককে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘গতিশীল সেতু’ হিসেবে…
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক • স্থায়ী ঠিকানায়…
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন…
সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন…
সর্বশেষ খবর
1.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা–রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, প্রস্তুতি দেখতে মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতারা
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা–রংপুর লংমার্চ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনায়…
উদ্ভাবন ও বহুমুখী রপ্তানিতেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে: তিতুমীর
২০২৯-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ • ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ড’ গঠনের প্রস্তাব • বেসরকারি অর্থায়নে কর সুবিধা বিবেচনার আশ্বাস…
বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক…
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত…
আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা •…
তিন মাসে ‘কোটিপতি’ হিসাব বেড়েছে ৫,০৭৭টি, জমা আরও সাড়ে ১৬ হাজার কোটি, বাংলাদেশ ব্যাংক
জুন শেষে কোটি টাকার বেশি আমানতের হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি • এসব হিসাবে জমা ৮ লাখ ৭৫ হাজার…
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১…

