আরশিনগরে যুবককে গুলি করে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের খোঁজে পুলিশ
- নিজস্ব প্রতিবেদক
- ৪১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটানোর জন্য তিনি বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগরের একটি সেলুনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিব আরও জানান, নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে ফরহাদ ছিলেন একজন। প্রায় চার বছর আগে তার বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। তিনি রায়েরবাজারের ‘এলেক্স গ্রুপ’-এর সদস্য ছিলেন বলেও জানান তার বন্ধু।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
হামলার কারণ ও জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
এই বিভাগের আরও খবর
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায়…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের…
রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত
হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট…
ডিএমপির আগস্টের সেরা অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
সহকারী পুলিশ কমিশনার ও শ্রেষ্ঠ এসআইয়ের স্বীকৃতিও মিরপুরের…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বৃত্তি-উপবৃত্তিতে বেশি প্রয়োজনের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে বিবেচনায় নিয়ে ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে…
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক • স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণের উদ্যোগ সেনাবাহিনীর • স্ত্রীদের চাকরি ও সন্তানদের মাসিক ভাতার ব্যবস্থা…
মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা
১০ ডিজেলচালিত বাসের নিঃসরণ পরীক্ষা • পরিবেশ আইন লঙ্ঘনে ৬ মামলা • হাইড্রোলিক হর্ন ব্যবহারে আরও এক মামলা • মোট…
রবি-বোরোয় চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত
চাহিদা ৩৫.৮৭ লাখ টন, প্রস্তুত সরবরাহ ৫১.৭১ লাখ টন • অক্টোবরে নন-ইউরিয়া সারের শতভাগ বরাদ্দ • আমদানি অব্যাহত, ৬৪ জেলায়…
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ…
সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা…
ঢাকা–রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, প্রস্তুতি দেখতে মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতারা
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা–রংপুর লংমার্চ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনায়…
উদ্ভাবন ও বহুমুখী রপ্তানিতেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে: তিতুমীর
২০২৯-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ • ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ড’ গঠনের প্রস্তাব • বেসরকারি অর্থায়নে কর সুবিধা বিবেচনার আশ্বাস…

