বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, চলছে উদ্ধার অভিযান; দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

উদ্ধার অভিযান চলছে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেয়র জোহরান মামদানি বলেন, ‘এত বড় ক্ষতির কোনো ভাষা নেই।’

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলমান কাজে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন