শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

নিজ বাসার সামনে সোবাহানকে কুপিয়ে হত্যার পর যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ; ঘটনাস্থল থেকে দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসার সামনে সোবাহান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আমির হোসেন ওরফে বুলেট (২৪) ও মোমেনা বেগম (৪৫)।

বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম , রাতে হত্যাকাণ্ডের পর পুলিশ বাকলিয়া এলাকায় অভিযান শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুলেট ও মোমেনাকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার

ওসি বলেন, ‘আমাদের অভিযান চলমান আছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। লাশ দাফনের কাজ শেষে হয়তো তারা রাতে মামলা করতে পারেন।’

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বাকলিয়ার তক্তারপুল এলাকায় নিজ বাসার সামনে সোবাহানকে কুপিয়ে হত্যা করা হয়।

বাসার গেটের বাইরে বের হওয়ার পর হামলা

নিহতের ভাবী রোকসানা আক্তার , রাতে বাসায় খাওয়া-দাওয়া শেষে গেটের বাইরে বের হয়েছিলেন সোবাহান। এ সময় বাসার পেছন ও সামনে থেকে কয়েকজন এসে পরিবারের সদস্যদের ঘরে ঢুকিয়ে গেট আটকে দেয়। পরে তারা সোবাহানকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

রোকসানা জানান, গত ৩ নভেম্বর রাতেও একদল লোক তাদের বাসায় হামলা করেছিল। তারা বাসার গেট ও ভবনের দরজা ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

মাদক ব্যবসার বিরোধের জেরে হত্যার দাবি পুলিশের

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোবাহানের বিরুদ্ধে হত্যা, মারামারি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন