নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তার নিউইয়র্ক অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন গুলোর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর উওর-দক্ষিণ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের এক যৌথ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা এবং নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন,শরাফত হোসেন বাবু, সোলেমান ভুইয়া,নেয়াজ আহমেদ জুয়েল, জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, মনজুর চৌধুরী, আনোয়ারুল ইসলাম আনোয়ার, গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামান বাদল, মোশাররফ হোসেন সবুজ, কাজী আজম, ফিরোজ আহমেদ, জসিম ভুইয়া , মুশফিকুর রহমান খসরু, আব্দুস সবুর, সাইদুল হক, সালেহ আহমেদ মানিক, শফিকুর রহমান দুলাল, গোলাম ফারুক শাহিন, মাজহারুল ইসলাম মিরু, মো: মহসিন, মো: শাহজাহান প্রমুখ। সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বাবর উদ্দিন, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম এবং সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দী প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে সুশৃঙ্খলভাবে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক মহানগর উওর-দক্ষিণ বরোতে বিএনপি ও অঙ্গসংগঠগুলোর পক্ষ থেকে জনসংযোগ চালানো হবে। এ লক্ষ্যে নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন এলাকার দায়িত্বও বণ্টন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালের পুরো সময় জুড়ে স্বাগত কর্মসূচি, শান্তি সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
সভায় আগামী ৩০ আগস্ট উত্তর আমেরিকা সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে চুড়ান্ত কর্মসুচি ঘোষণা করা হবে।
এই বিভাগের আরও খবর
মালিবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবী এক নারীর
রাজধানীর রমনা থানাধীন মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায়…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৫৫০ মামলা, ডাম্পিং ৮৬৫ গাড়ি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান…
ভাসানটেকে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প, রোগীদের পাশে জুবাইদা রহমান
চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা…
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন, তিন দফা দাবি
সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…
গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন হাওলাদ
গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময়…

