শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় […]

সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, […]

ঢাকা–রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, প্রস্তুতি দেখতে মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতারা

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা–রংপুর লংমার্চ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুরে বিশেষ বৈঠক করেছেন দলটির নেতারা। পরে লংমার্চের কর্মসূচিকে সামনে রেখে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। দলীয় সূত্রে জানা […]

উদ্ভাবন ও বহুমুখী রপ্তানিতেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে: তিতুমীর

২০২৯-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ • ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ড’ গঠনের প্রস্তাব • বেসরকারি অর্থায়নে কর সুবিধা বিবেচনার আশ্বাস • ইনোভেশন ফেয়ারের সেরা ১০ দল পেল এক লাখ টাকা করে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও বহুমুখী রপ্তানি কাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ […]

বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, গোপন […]

কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ […]

আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। এ সময় তিনি অধিবেশনের […]

জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?

বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা • নীতিনির্ধারক-বিনিয়োগকারীদের সামনে Eco Leaders-এর উদ্ভাবন • প্রদর্শনী শেষে উদ্যোগগুলো কোথায় দাঁড়াবে, সেটিই এখন বড় প্রশ্ন প্রান্তকাল বিশেষ প্রতিবেদন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিদেশি প্রযুক্তি বা ভবিষ্যতের কোনো বড় প্রকল্পের জন্য অপেক্ষা করছেন না বাংলাদেশের তরুণেরা। […]

তিন মাসে ‘কোটিপতি’ হিসাব বেড়েছে ৫,০৭৭টি, জমা আরও সাড়ে ১৬ হাজার কোটি, বাংলাদেশ ব‍্যাংক

জুন শেষে কোটি টাকার বেশি আমানতের হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি • এসব হিসাবে জমা ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা • ব্যক্তি পর্যায়ে বেড়েছে মাত্র ৭১টি হিসাব • ব্যক্তির আমানত উল্টো কমেছে ১,২২১ কোটি টাকা • সম্পদ বৈষম্যের প্রশ্নও সামনে বিশেষ প্রতিবেদন ঢাকা: উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যেই দেশের ব্যাংক […]

‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা

সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১ সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ও ভারতীয় সংবাদমাধ্যমে আন্তর্জাতিক ডেস্ক ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের অতিরিক্ত নির্ভরতা বা ‘মোহ’ থেকে বেরিয়ে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এমন বক্তব্য ভারতীয় সংবাদমাধ্যমে […]