শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে […]

অসুস্থ যুবদল নেতা রমিজ হাওলাদারকে দেখতে বাড়িতে সাবেক এমপি সহিদুল আলম

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চন্দ্রদ্বীপ ইউনিয়নে রমিজ হাওলাদারের বাড়িতে যান সাবেক সংসদ সদস্য সহিদুল আলম। এ সময় তিনি অসুস্থ যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং […]

ইয়েমেন পরিস্থিতিতে হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

সৌদি আরব বৈঠক পেছানোর অনুরোধ করেছে বলে দাবি ইরানের • হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের আলোচনার কথা জানাল তেহরান ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ওমানে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ […]

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা-লন্ডন সম্পর্ক নিয়ে আলোচনা

রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সাক্ষাৎ • দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর গুলশানে […]

তামাকের বদলে লাভজনক ফসল, পাহাড়ি কৃষকদের উদ্বুদ্ধ করতে রোয়াংছড়িতে উঠান বৈঠক

মাটি-পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি তুলে ধরল কৃষি বিভাগ • ধান, শাকসবজি ও ফল চাষে গুরুত্ব • বিকল্প চাষে কারিগরি সহায়তার আশ্বাস বান্দরবান: তামাক চাষ থেকে কৃষকদের সরিয়ে পাহাড়ের মাটি ও জলবায়ু উপযোগী লাভজনক ও পুষ্টিকর ফসল চাষে আগ্রহী করতে বান্দরবানের রোয়াংছড়িতে উঠান বৈঠক করেছে কৃষি বিভাগ। বৈঠকে তামাক চাষের কারণে মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর […]

দুর্যোগের আগাম সতর্কবার্তা মোবাইলে পৌঁছাতে বাংলাদেশকে সহায়তা করছে ITU

বিটিআরসির সঙ্গে কাজ করছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা • বন্যা-ঘূর্ণিঝড়সহ দুর্যোগে দ্রুত সতর্কতা পৌঁছাতে গুরুত্ব • ২০২৭ সালের মধ্যে সবার কাছে আগাম সতর্কতা পৌঁছানোর বৈশ্বিক লক্ষ্য বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের কাছে দ্রুত গুরুত্বপূর্ণ আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরও কার্যকর করার উদ্যোগে সহায়তা করছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)। জাতিসংঘের ‘Early Warnings […]

‘দেশজুড়ে চলছে চাঁদাবাজি-দখলবাজির প্রতিযোগিতা, এর কবর রচনা করবে বিরোধী দল’

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরানো ও মেধাবীদের বিকাশে সরকারের উদ্যোগ চাইলেন ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, দেশ থেকে চাঁদাবাজির ‘কবর রচনা করবে’ বিরোধী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী […]

রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত

হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে সাফল্যের স্বীকৃতি অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিলে সাফল্যের জন্য নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। এর মধ্যে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ […]

ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা

রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও জলবায়ু ইস্যুও স্থান পায় আলোচনায় সফররত ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া, জুলাই সনদ, সংসদীয় গণতন্ত্র এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। […]

ডিএমপির আগস্টের সেরা অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল

সহকারী পুলিশ কমিশনার ও শ্রেষ্ঠ এসআইয়ের স্বীকৃতিও মিরপুরের • ট্রাফিক বিভাগেও সেরা মিরপুর • বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিলেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আগস্ট-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সেরা হয়েছে মিরপুর। অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। একই সঙ্গে ডিএমপির শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা। সহকারী পুলিশ […]