শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী

তিন বছরের কৃতিত্বের স্বীকৃতি একসঙ্গে, সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য পুরস্কৃত দুই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ১৬টি বিভাগের মোট ৪৮ শিক্ষার্থী। একই অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য অনুষদের দুই শিক্ষককেও পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত […]

চীনের আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসা-গবেষণার অগ্রগতি তুলে ধরলেন বিশেষজ্ঞরা

‘Total Tubeless Mini-PCNL’ নিয়ে অধ্যাপক রফিকুল ইসলামের উপস্থাপনা • বাংলাদেশি বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সেশনে অংশগ্রহণ • শিক্ষা-গবেষণা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলোচনা কিডনির পাথর অপসারণে আধুনিক মিনিমালি ইনভেসিভ চিকিৎসাসহ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম Golden […]

পোশাক রপ্তানিতে নতুন বাজার খুঁজছে বিজিবিএ, নজরে বলকান-পোল্যান্ড-রোমানিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক • বিদেশি ক্রেতা ও সদস্যদের ভিসা সহায়তা নিয়ে আলোচনা • দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরির নির্দেশ বাংলাদেশের তৈরি পোশাক ও সোর্সিং ব্যবসার বাজার সম্প্রসারণে ইউরোপের নতুন গন্তব্যে নজর দিচ্ছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। বিশেষ করে বলকান অঞ্চলের দেশগুলোর পাশাপাশি পোল্যান্ড ও রোমানিয়ায় ব্যবসা ও সোর্সিংয়ের সুযোগ কাজে লাগানোর […]

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় রোসাটমের মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ লক্ষ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার […]

শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি বলেন, এ প্রতিষ্ঠানকে আধুনিক, সমন্বিত ও কার্যকর যক্ষ্মা নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হলে […]

সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় পিবিআই

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতনামা পুরুষের প্রকৃত পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা। পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন ৪ নম্বর বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসাম সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার […]

ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।  আজ সোমবার ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে […]

লোহিত সাগরের আরও দ্বীপ দখল করল হুতিরা

লোহিত সাগরের দক্ষিণাংশের আরও কয়েকটি কৌশলগত দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়েমেন সরকার ও হুতি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এতে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান সমর্থিত গোষ্ঠীটি। কর্মকর্তারা জানান, বাব আল মান্দেব প্রণালি থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘গ্রেটার হানিশ’ এবং ‘লেসার হানিশ’ দ্বীপ […]

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ঠাঁই দেওয়ার প্রতিবাদে সেই স্থানটিতে যুদ্ধাপরাধী গোলাম আযমকে জুতাপেটার ছবি সাঁটিয়েছে ছাত্র ফেডারেশন। সোমবার বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী ছবিটি সাঁটান। জানতে চাইলে অর্ক বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকসু কারো বাপের না। ইতিহাসকে একপাক্ষিকভাবে উপস্থাপন কেউ […]

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই বোন, সাদুল্লাপুরে আনন্দের উচ্ছ্বাস

একই দিনে পৃথিবীর আলো দেখা, একই বিদ্যালয়ে লেখাপড়া আর এবার একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যমজ দুই বোনের সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে মোছা. মারিয়াম আক্তার মিথিলা ও মোছা. মারিয়াম আক্তার মিমুন।উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন […]