শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার মেগা প্রকল্পে সমন্বয়, যানজট কমাতে ১৫ দিন পর পর সভা

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা মহানগরীর চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভা […]

আরশিনগরে যুবককে গুলি করে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের খোঁজে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ […]

‘রেজ অব হোপ’ উদ্যোগে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ

পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে দেশে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ‘Rays of Hope: Delivering on the Promise of Cancer Care’ শীর্ষক বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ অঙ্গীকারের […]

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলে জামায়াতের উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

‘প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ স্বাধীন সাংবাদিকতায় ভীতি তৈরি করতে পারে’ • মতপার্থক্য থাকলে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের তাগিদ • গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (১৫ […]

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত মির্জা ফখরুলের

সহধর্মিণী রাহাত আরা বেগমও সফরসঙ্গী • ওসমানী বিমানবন্দরে মন্ত্রী-এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভ্যর্থনা • বিকেলে নগর ভবনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন সিলেট: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশ ও জনগণের অগ্রগতি, […]

দ্বিপক্ষীয় মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতায় বাধা না হয়: হুমায়ুন কবির

বিমসটেককে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘গতিশীল সেতু’ হিসেবে গড়ে তোলার আহ্বান • বাণিজ্য-বিনিয়োগ, সংযোগ ও ব্লু ইকোনমিতে জোর • ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির পাশাপাশি সক্রিয় আঞ্চলিক সম্পৃক্ততার অঙ্গীকার ঢাকা: সদস্যদেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এমন আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মতপার্থক্য সত্ত্বেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার […]

বৃত্তি-উপবৃত্তিতে বেশি প্রয়োজনের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে বিবেচনায় নিয়ে ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, সরকারি সহায়তার প্রতিটি টাকা এমন শিক্ষার্থীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে, যার জন্য ওই সহায়তা শিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে সত্যিকার অর্থে প্রয়োজন। মঙ্গলবার […]

হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক • স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণের উদ্যোগ সেনাবাহিনীর • স্ত্রীদের চাকরি ও সন্তানদের মাসিক ভাতার ব্যবস্থা চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সরকার ও সেনাবাহিনী সব […]

মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা

১০ ডিজেলচালিত বাসের নিঃসরণ পরীক্ষা • পরিবেশ আইন লঙ্ঘনে ৬ মামলা • হাইড্রোলিক হর্ন ব্যবহারে আরও এক মামলা • মোট জরিমানা ১৭ হাজার ৫০০ টাকা রাজধানীর মিরপুরে ডিজেলচালিত বাসের ক্ষতিকর গ্যাসীয় নিঃসরণ ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতটি মামলায় মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। […]

রবি-বোরোয় চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

চাহিদা ৩৫.৮৭ লাখ টন, প্রস্তুত সরবরাহ ৫১.৭১ লাখ টন • অক্টোবরে নন-ইউরিয়া সারের শতভাগ বরাদ্দ • আমদানি অব্যাহত, ৬৪ জেলায় মনিটরিং সেল • এখন পরীক্ষা—সময়মতো কৃষকের হাতে পৌঁছানো আসন্ন রবি ও বোরো মৌসুমে সারের ঘাটতি ঠেকাতে চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি সরবরাহ প্রস্তুত রেখেছে সরকার। সরকারি হিসাবে, মৌসুমে সারের মোট চাহিদা […]