বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে হাইকোর্টের রুল
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ৪, ২০২৫
৪ আগস্ট ২০২৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কেন তাদের সেই সুযোগ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপবৃত্তি বিভাগের পরিচালককে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
রিটকারী পক্ষ জানায়, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না থাকায় বিষয়টি সংবিধানের ১৭ অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার সমান সুযোগের পরিপন্থী। এই প্রেক্ষিতে নরসিংদী জেলার বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম। তিনি বলেন, “সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মেধাভিত্তিক বৃত্তির জন্য সমান সুযোগ পাওয়া উচিত। এটি মৌলিক অধিকার নিশ্চিত করার সঙ্গে সংশ্লিষ্ট।”
এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত দিন ধার্য করবেন বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, নতুন চেয়ারম্যান নিয়োগ
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা…
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…
সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

