বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন, খাল খনন উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন। তাঁর সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
দিনভর কর্মসূচিতে প্রধানমন্ত্রী
সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে একটি বিশাল জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফর ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রতীক্ষিত আগমনকে কেন্দ্র করে লালমনিরহাটসহ আশপাশের অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় চলছে ব্যস্ততা। প্রিয় নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন করছেন দলীয় নেতাকর্মীরা।
২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর
দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

