নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী; পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ী এলাকায় এশিয়ান বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে শাহ আলী থানার অধীন মিরপুর বাঁধ সড়কের দিয়াবাড়ী এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার তালহা বিন জসিম সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে বিষয়টি জানান।
উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস
দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

