১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক দিনে হামের উপসর্গে শনাক্ত ১,৩২৫ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার হিসাব
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
মৃত্যুর সংখ্যা ১,২৬৯
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন

