বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, নিহত ১৩

এখনো আটকা অন্তত ১৩ শ্রমিক; সরু প্রবেশপথ ও খনির ভেতরের প্রতিকূল পরিবেশে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

ইন্দোনেশিয়ার একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো খনির ভেতরে অন্তত ১৩ শ্রমিক আটকা রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় সোমবার ভারী বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খনির ভেতরে পানি ঢুকে পড়ায় শ্রমিকরা আটকা পড়েন।

উদ্ধার অভিযানে নানা প্রতিবন্ধকতা

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১০০ মিটার গভীর ওই খনিতে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ভারী বৃষ্টির পানি খনির ভেতরে ঢুকে পড়লে তারা আটকা পড়েন। উল্লেখ্য, স্বর্ণের খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

খনির প্রবেশপথ বেশ সরু হওয়ায় উদ্ধারকর্মীদের অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া ভেতরের পরিবেশ অন্ধকার এবং মাটি পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন