বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৫২টি

অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার; রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯, ওয়ারী বিভাগে ৭৯, মতিঝিল বিভাগে ৪৫, তেজগাঁও বিভাগে ৬৬, মিরপুর বিভাগে ১৩৯, গুলশান বিভাগে ৪৪, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত সাতটি ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা ও ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, ৩২ হাজার ৯০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন