বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে কিমের নির্দেশ

পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতা বাড়ানোরও নির্দেশ

উত্তর কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন কিম।

এদিন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিম জং উনকে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে দেখা যায়।

বিশ্লেষকদের ধারণা, ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেড দেখা গেছে।

কিম জং উনের দাবি, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন