বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬

দেইর আল-বালাহে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুজনের মৃত্যু; শরণার্থী শিবির ও বাস্তুচ্যুতদের তাঁবুতেও হামলা

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেইর আল-বালাহে আবাসিক ভবনে হামলা

বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধারকর্মীরা সেখান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভোরের দিকে জনবহুল এলাকায় এ হামলা চালানো হয়। ওই এলাকার বাড়ি ও রাস্তার পাশের তাঁবুতে অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

শরণার্থী শিবির ও তাঁবুতে হামলা

এদিকে, গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দারাজ এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

এ ছাড়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন