শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ; বিটিভিতে সরাসরি সম্প্রচার
শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
ভার্চুয়ালি যুক্ত হবেন জিয়াউল আহসান
কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত হবেন জিয়াউল আহসান। এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনরাও উপস্থিত থাকবেন।
শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের নামে কথিত অভিযান সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়া।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়াউল আহসানের অপরাধের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।

