বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১০ হাজার টন চিনি ও ডাল কিনছে সরকার, ব্যয় ১৮২ কোটি টাকা

দুই পণ্য কিনতে ব্যয় ১৮২ কোটি ২০ লাখ টাকা; প্রতি কেজি চিনির দাম ১০৪.৯৫ ও ডালের ৭৭.২৫ টাকা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ দুই পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

সভা সূত্রে জানা যায়, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা।

এ চিনি সরবরাহের জন্য সুপারিশ পেয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা।

এ প্রস্তাবে সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেড।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন