বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে: পুতিন

রাশিয়ার তেল শোধনাগার ও কর্মীদের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সির।

পুতিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আহ্বানের পরও কিয়েভ আমাদের তেল শোধনাগারগুলোর ওপর হামলা বন্ধ করছে না। কিয়েভের কর্তৃপক্ষ কোনো পরামর্শই আমলে নিচ্ছে না। এ বিষয়ে অবশ্যই বলব, আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’

নিরাপত্তা জোরদারের আহ্বান

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের তেল শোধনাগার এবং সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তা জোরদারে আর কী কী অতিরিক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনার প্রস্তাব করছি।’

ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি এড়াতে তেল শোধনাগারগুলোর নিরাপত্তা বাড়ানো এবং কর্মীদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

ইউক্রেনের অভিযানের সময়সীমা নিয়ে পুতিনের দাবি

পুতিন দাবি করেন, গত জুনের শুরুতে ইউক্রেন যে উত্তেজনা শুরু করেছিল, তা ৪০ দিন স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল। তাঁর ভাষ্য, ওই অভিযান রাশিয়ার বড় কোনো ক্ষতি করতে পারবে না।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন