বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ জমা না দিলে বাতিল হবে প্রাথমিক নিবন্ধন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন