গত বছরের একই সময়ের তুলনায় প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
এক দিনে রেমিট্যান্স ৭ কোটি ২০ লাখ ডলার
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
অর্থবছরের পাঁচ মাসে প্রবৃদ্ধি ১১ দশমিক ৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

