বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পার্বত্য চুক্তির বাকি অংশ বাস্তবায়নে সরকার আন্তরিক:পার্বত্যমন্ত্রী

পর্যটন বিকাশে সমন্বিত মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে; পানিসংকট নিরসনে বনাঞ্চল সৃষ্টি ও পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, এরই মধ্যে চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি অংশ বাস্তবায়নেও বর্তমান সরকার আন্তরিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাঙামাটি জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন মন্ত্রীর

চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৯৯৭ সালে চুক্তি সম্পাদিত হওয়ার পর চুক্তি সম্পাদনকারী সরকারই তো বেশি সময় ক্ষমতায় ছিলেন, তারা কী করেছেন?’

পর্যটন বিকাশে সমন্বিত মহাপরিকল্পনা

পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে সাচিং প্রু জেরি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যেখানে পাহাড়ের সঙ্গে সাগরের সম্মিলন ঘটবে। পর্যটকরা যাতে ভ্রমণে এসে ৪ থেকে ৫ দিন পার্বত্যাঞ্চলসহ আশপাশের জেলাগুলোতে কাটাতে পারেন।’

পানিসংকট নিরসনে বনাঞ্চল সৃষ্টি ও পাথর উত্তোলন বন্ধ

পাহাড়ে পানিসংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পাহাড়ে পানিসংকট নিরসনে প্রথাগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টি এবং পাথর উত্তোলন বন্ধ করা হবে। কারণ পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।’

সভায় আরও বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন