শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লে. মো. আবু বকর সিদ্দিক, পরিচালক এ. কে. এম. মাহফুজুর রহমান বাপ্পী এবং মাজেস্টো লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী ইসহাক রনি।

দোয়া ও খাবার বিতরণ

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন