শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

আলী আল-সালেম বিমানঘাঁটিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে তেহরান

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলায় মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে।

আলী আল-সালেম বিমানঘাঁটিতে হামলার দাবি

বিবৃতিতে বলা হয়, বুধবার ভোরে ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন