গাইবান্ধায় ৬৫ বছর বয়সী নারী হাসপাতালে চিকিৎসাধীন; ঘটনার চার দিন পর থানায় অভিযোগ ছেলের।গাইবান্ধা সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ৬৫ বছর বয়সী ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার চার দিন পর শুক্রবার (৬ নভেম্বর) ওই নারীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা।অভিযুক্ত সাদা মিয়া (৩৫) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামের প্রয়াত দারোগ আলীর ছেলে।কাজের কথা বলে বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগঅভিযোগে বলা হয়েছে, সোমবার সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে নিজের বাড়িতে ডেকে নেন। পরে চুরির অপবাদ দিয়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।ফেসবুকে ছড়িয়েছে নির্যাতনের ভিডিওশুক্রবার নির্যাতনের একটি ১৪ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারীর দুই হাত ও পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে তাঁকে পেটানো হচ্ছে। একের পর এক আঘাতের সময় তাঁকে চিৎকার করতেও দেখা যায়।
থানায় অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন নারীগাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

