জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের।১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ওই দিন দেশপ্রেমিক সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল।আগামীকাল ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উদযাপনে জাতীয়ভাবে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যবাণীতে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করেছিল এবং সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিল।তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত প্রতিহত করেছিল। বাংলাদেশের ইতিহাসে দিনটি ছিল শত্রু-মিত্র চিহ্নিত করার একটি ঐতিহাসিক দিন।ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বানপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম ও মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় একটি প্রবাদবাক্য প্রণিধানযোগ্য—‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ’।তাঁর মতে, সারাক্ষণ ইতিহাসচর্চায় মগ্ন থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াও ঐতিহাসিক ভুল।তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষী, দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত অপশক্তি পরবর্তী সময়ে মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল।তিনি আরও বলেন, হাজারো শহিদের আত্মত্যাগ এবং বীর ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের তুলনাপ্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে এসেছিল, একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল।ভবিষ্যতে যাতে কেউ দেশ ও জনগণের অধিকার হরণ করতে কিংবা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। এ অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।জাতীয় ঐক্যের ওপর গুরুত্বতারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হলে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে।তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান—ইতিহাসের প্রতিটি বিপ্লব ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একই। তা হলো, স্বাধীন বাংলাদেশে জনগণের সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা।‘সবার আগে বাংলাদেশ’বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল।এই ঐতিহাসিক দিনে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের দীপ্ত উচ্চারণ হওয়া উচিত—‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’।৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এই বিভাগের আরও খবর
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে দলমত-নির্বিশেষে সবাইকে এক…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন…
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে: রহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের…
আনসার-ভিডিপি একাডেমিতে নতুন আবাসিক ও প্রশাসনিক ভবন উদ্বোধন
অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে দুটি…
পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আনসার সদস্যদের প্রতি মহাপরিচালকের আহ্বান
৫৫ হাজারের বেশি সদস্য পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ…
পার্বত্য অঞ্চলে রেশন কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ সংসদীয় কমিটির
রেশন বিতরণে অনিয়ম দূর করা, দুর্নীতির তথ্য উপস্থাপন…
সর্বশেষ খবর
1.
শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার
- ৩১ মিনিট আগে
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বেতন বাড়ানো ও শিক্ষা খাতে বিনিয়োগের দাবিতে ফ্রান্সে দেশব্যাপী ধর্মঘট রাজপথে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
বেতন ও পেনশন বৃদ্ধি, শিক্ষা খাতে বিনিয়োগসহ নানা দাবিতে কর্মসূচি; দেশজুড়ে আটক ৪৪৮ জন।বেতন বৃদ্ধি, পেনশন সুবিধা ও শিক্ষা খাতের…
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের বাড়িতে শোক, বিয়ের আনন্দের পরই শোকের মাতম
মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে আহত হয়ে মৃত্যু; ফরিদপুরের নগরকান্দায় মরদেহের অপেক্ষায় স্বজনেরা কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর…
মুন্সীগঞ্জে আলু চাষে অনাগ্রহ বাড়ছে, বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন কৃষক
৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ; ডায়মন্ড আলুর সংরক্ষণ ও বাজারজাতকরণ সমস্যা, বীজ-সারের দাম নিয়ন্ত্রণে কঠোর জেলা প্রশাসন…
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিলল ওয়ান শুটারগান ও গুলি, গ্রেপ্তার ১
৮ এপিবিএনের বিশেষ অভিযানে ক্যাম্প-৮/ইস্ট থেকে অস্ত্র-গুলি উদ্ধার; কয়েক মাস আগে মাটিতে পুঁতে রাখার কথা জানিয়েছেন আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়ার…
কড়াইল বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া, আগুন নেভানো ও উদ্ধারকাজে প্রশিক্ষণ পেলেন বাসিন্দারা
অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কার্যক্রম প্রদর্শন, শেখানো হলো গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের কৌশল রাজধানীর মহাখালীর…
বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালীর বাউফলে নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ বিতরণ করেছেন…
প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেবার মানোন্নয়নে জোর দিচ্ছে সরকার
ডিজিটাল সেবার সাফল্য প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়, নাগরিকের সুবিধা, স্বচ্ছতা ও দ্রুততার ভিত্তিতে মাপতে হবে বলে মন্তব্য ফকির মাহবুব আনামের…
বর্জ্য থেকে বিদ্যুৎ, চামড়াশিল্পে আধুনিকায়ন: তুরস্কের দিকে বাংলাদেশের নজর
ইস্তাম্বুলের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও চামড়াশিল্পাঞ্চল পরিদর্শন বাণিজ্য ও শিল্পমন্ত্রীর; আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও বিনিয়োগ সহযোগিতা নগর ও শিল্পবর্জ্য…

